ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিসিকের নবমনোনীত প্রশাসককে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৩:১১ অপরাহ্ন

banglahour

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবমনোনীত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।


গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেট নগরীর নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে নগরবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন।


তিনি আরও বলেন, পরিকল্পিত নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন এখন সময়ের দাবি। প্রশাসকের নেতৃত্বে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি প্রত্যাশা করেন।
মিফতাহ্ সিদ্দিকী সিলেট সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে নবমনোনীত প্রশাসকের সফলতা কামনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯