ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বরকলে ১২ বিজিবির অভিযানে ৬ লাখাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৪:২৮ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির দুর্গম বরকল উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ১২ বিজিবি ছোট হরিণা জোন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরকল উপজেলার আমতলা গ্রামে একটি মসজিদের পাশের বাড়ির একটি কক্ষে তল্লাশি চালায় বিজিবির একটি টহল দল। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ১ হাজার ৭৮০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।


জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ORIS ব্র্যান্ডের ১ হাজার ৩০০ প্যাকেট এবং PATRON ESSE Light ব্র্যান্ডের ৪৮০ প্যাকেট। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৪ হাজার টাকা।


১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি বলেন, “মাদক ও অবৈধ পণ্য সমাজের জন্য অভিশাপ। এগুলো নির্মূলে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।”
জব্দকৃত সিগারেট বরকল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯