ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫, এলাকায় সেনা-পুলিশ মোতায়েন

সারাদেশ | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৮ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৪:৪০ অপরাহ্ন

banglahour

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ভোরে জেলার সিঙ্গশোলপুর ইউনিয়নের বড়কোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খলিল গ্রুপ ও খয়ের উদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষ বাধে।নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বিবিসি বাংলাকে জানান, সোমবার ভোরে সেহরির পর খয়ের উদ্দিন গ্রুপের লোকজন খলিলের বাড়িতে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতরা হলেন বড়কোলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

পুলিশ সুপার বলেন, ওই এলাকায় দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ও বৈরি সম্পর্ক ছিল। খলিল গ্রুপ ও খয়ের উদ্দিন গ্রুপ নামে পরিচিত দুইটি গ্রুপের মধ্যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই।ঘটনার পর নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় জড়িত সন্দেহে হালিম ফকির নামে একজনকে আটক করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম