ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে ভুয়া ভ্যাট কর্মকর্তা কারাগারে, সিপাহী আটক

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি।

(২ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১০:২০ অপরাহ্ন

banglahour

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যাট কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পৃথক ঘটনায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক সিপাহীকে আটকের পর যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ।


সোমবার বিকেলে বোয়ালমারী গরুহাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বপন ঘোষ (৫৬) নামে এক ব্যক্তিকে ভ্যাট কর্মকর্তা পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।


আদালত সূত্রে জানা যায়, স্বপন ঘোষ বোয়ালমারী পৌর বাজারের একটি প্রেসে গিয়ে নিজেকে ফরিদপুর ভ্যাট অফিসের কর্মকর্তা পরিচয় দেন। তিনি ভ্যাট বকেয়ার কথা বলে টাকা দাবি করেন। অভিযোগ রয়েছে, এর আগেও তিনি দুই দফায় ৮ হাজার টাকা আদায় করেছিলেন। পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, “ভুয়া পরিচয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অন্যদিকে, বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারের ব্যবসায়ী প্রান্ত সাহা অভিযোগ করেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সিপাহী মুস্তাইন শাহ মামুন তার দোকানে গিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ৫ থেকে ৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। পরে ৫ হাজার টাকায় বিষয়টি মীমাংসার প্রস্তাব দিলে মামুন ১৫ হাজার টাকা দাবি করেন। বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীরা টের পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়।


তবে সিপাহী মুস্তাইন শাহ মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সরকারি কাজে বোয়ালমারীতে গিয়েছিলাম। ব্যবসায়ী নিজেই আমাকে টাকা দিতে চেয়েছিলেন, যা আমি প্রত্যাখ্যান করেছি। পরে আমাকে অপদস্ত করা হয়। পুলিশ এসে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমার পরিচয় নিশ্চিত করে আমাকে উদ্ধার করে। আমি কোনো ঘুষ নেইনি।”
ব্যবসায়ীদের দাবি, সাজাপ্রাপ্ত ভুয়া কর্মকর্তা স্বপন ঘোষ মাঝে মাঝে নিজেকে মুস্তাইন শাহ মামুন হিসেবেও পরিচয় দিতেন এবং বড় কর্মকর্তা দাবি করতেন। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসাজস রয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯