ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কিশোরগঞ্জ-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
গতকাল সন্ধ্যার আগে এমপির নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দল নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাৎকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে নবনির্বাচিত এমপির সঙ্গে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়। এ সময় এমপি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় অতীতে ভালো ফলাফল অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী। তিনি শিক্ষার মান উন্নয়ন, ভালো ফলাফল অর্জন এবং অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল কাদির, মো. শাহীন আলম, আবুল বাশারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
