ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দামুড়হুদায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৮ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৩:০০ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় “নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন” বিষয়ক অনাবাসিক সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার কোষাঘাটা গ্রামের গো গ্রীন সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।


প্রশিক্ষণে মাছ চাষ ব্যবস্থাপনা, গুণগত মানসম্পন্ন মাছের বৈশিষ্ট্য, মাছ চাষে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য, উত্তম ব্যবস্থাপনায় পুকুর প্রস্তুতি ও মজুদকালীন ব্যবস্থাপনা, পুকুর পাড়ে চাষযোগ্য সবজির উপকারিতা, প্রাথমিক খাদ্য পরীক্ষা, মাছের সাধারণ রোগ ও প্রতিকার এবং সমন্বিত মাছ চাষের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


পিকেএসএফের বিশেষ কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টারের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, স্মার্ট প্রকল্পের সমন্বয়কারী সরোয়ার হোসেন শুভ, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি প্রকল্পের সমন্বয়কারী শাখাওয়াত হোসেন এবং ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান।


অনাবাসিক এ সদস্য প্রশিক্ষণে প্রায় অর্ধশতাধিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম