ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে জমি দখলে বাধা দেওয়ায় কুপিয়ে হত্যাচেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ | ধামড়াই প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:৪৭ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে জমি দখলে বাধা দেওয়ায় মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছে।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ধামরাই ফিলিং স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি পৌরশহরের বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. বাবুল বাদী হয়ে ৭ জনকে আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৯)।


মানববন্ধনে বাবুল হোসেন অভিযোগ করেন, ভূমিদস্যু দেলোয়ার হোসেন, বাচ্চু মিয়া ও শহিদুল ইসলাম তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। তিনি বাধা দিলে তার ভাই রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ সময় তাদের প্রতিহত করতে গেলে তার ভাতিজাদেরও মারধর করা হয়। তিনি অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।


তিনি আরও দাবি করেন, অভিযুক্ত দেলোয়ার হোসেন কুল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক, বাচ্চু মিয়া কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং শহিদুল ইসলাম ধামরাই উপজেলা আওয়ামী ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “জমি নিয়ে মারধরের ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯