ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খালখনন কর্মসূচি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এম এ মালিক

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৩:৫৪ অপরাহ্ন

banglahour

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, চলমান খালখনন কর্মসূচির মাধ্যমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাগুলো সরাসরি উপকৃত হবে।


শনিবার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকায় খালখনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল পুনঃখনন উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী নতুন করে কর্মসূচি বাস্তবায়ন করছেন। এই উদ্যোগ শুধু পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নই নয়, বরং কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্মৃতিচারণ করে এম এ মালিক বলেন, ১৯৭৫ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শের অংশ হিসেবে খালখনন ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে তিনি যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে পরিচালিত খালখনন আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।


তিনি জানান, ইতোমধ্যে সিলেট-৩ আসনের দাউদপুর ও মল্লিকপুরে খালখনন কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বালাগঞ্জ উপজেলাতেও তা বাস্তবায়ন করা হবে। এম এ মালিক বলেন, “সিলেট-৩ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। ইনশাল্লাহ, আমরা তিন উপজেলাকে মডেল এলাকায় রূপান্তর করবো।


তিনি আরও যোগ করেন, শুধু খাল নয়, সুরমা, কুশিয়ারা ও অন্যান্য ছোট নদীর পুনঃখননেও সরকারের পরিকল্পনা রয়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


পরিদর্শনকালে সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন। এম এ মালিক প্রশাসন, দলীয় নেতাকর্মী ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯