ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেজরিটির দোহাই দিয়ে ফ্যাসিজম চাপালে আবারও জুলাইয়ের পথে ধাবিত হবে দেশ : গোলাম পরওয়ার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(১ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ১:৪২ অপরাহ্ন

banglahour


জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সরকার মেজরিটির দোহাই দিয়ে ফ্যাসিজম চাপিয়ে দিলে আবারও একটা জুলাইয়ের রক্তাক্ত পথে ধাবিত হবে দেশ।


তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে ফেলেছে সরকার। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বললেও গণভোটকে এড়িয়ে গিয়ে হাসিনার পথে হাঁটছে সরকার। জুলাই সনদ অনুযায়ী বিদেশী চুক্তি পার্লামেন্টের উচ্চ কক্ষকে জানানোর কথা থাকলেও সরকার দিল্লির কাছে দাসখদ দিয়ে তা মানছে না।


'গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলে। শনিবার সকালে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন  মহানগর জামায়াত ইসলামের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯