সংকটপূর্ণ এলাকায় ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ কার্যক্রমের অংশ হিসেবে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬টি পয়েন্টে এলপিজি গ্যাস বিক্রি শুরু করেছে স্পার্ক ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, বড়পুল, গাইটাল, ডিসি অফিস এলাকা, পুরানথানা ও বৌলাই বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে ১৪০০ টাকায় ফ্রেশ এলপি গ্যাস সরবরাহ করা হয়।
স্থানীয়রা জানান, বাজারের বিভিন্ন দোকানে একটি এলপি গ্যাস সিলিন্ডার রিফিল করতে সাধারণত ১৬০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত খরচ হয়। সেখানে ১৪০০ টাকায় গ্যাস রিফিল করতে পেরে ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন।
উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
