ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লৌহজংয়ে আর এস টি কবীর ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু সারাদেশ প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)।

(১ মাস আগে) ৭ মার্চ ২০২৬, শনিবার, ১:৫৬ অপরাহ্ন

banglahour

মানবিক পৃথিবী গড়ার প্রত্যয়ে” স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আর এস টি কবীর (RST Kabir) ফাউন্ডেশন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও লৌহজং থানার বেজগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিপুল সংখ্যক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।


আয়োজিত বিতরণ কর্মসূচিতে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আর এস টি কবীর ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। শুধু বিশেষ দিবসেই নয়, বরং সারা বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠনটি।


ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের মূল লক্ষ্য একটি মানবিক পৃথিবী গড়ে তোলা। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা নিয়মিত এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।


খাদ্যসামগ্রী পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন। তারা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনপদে দারিদ্র্য বিমোচন ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯