প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্লাইট বাতিলের কারণে অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ কারণে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সাধ্যানুযায়ী সহায়তা প্রদান করবে।
শনিবার সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যেসব বাংলাদেশি মারা গেছেন, সে খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে অবগত করা হয়েছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও বলেন, হোলি উৎসব মণিপুরী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব। মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা রয়েছে এবং সরকার সেগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
