ঢাকা, ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ মাস আগে) ৭ মার্চ ২০২৬, শনিবার, ৫:৪০ অপরাহ্ন

banglahour

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার সুযোগে দেশীয় জ্বালানি সম্পদ পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি, তল্লাশি কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।


শনিবার (৭ মার্চ) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এই সুযোগে কিছু অসাধু চক্র অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত বা পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করতে পারে। এ আশঙ্কা থেকে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিশেষ করে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টসহ যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতগামী পণ্যবাহী যানবাহনে অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


এছাড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কঠোর নজর রাখতে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।


বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত পথে যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার না হতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯