ঢাকা, ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অমর একুশে বইমেলায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান: বিভিন্ন স্টল পরিদর্শন

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ মাস আগে) ৭ মার্চ ২০২৬, শনিবার, ৬:২০ অপরাহ্ন

banglahour


অমর একুশে বইমেলার আমেজে শামিল হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি। একজন প্রকৃত গ্রন্থানুরাগী হিসেবে শনিবার (৭ মার্চ) বিকেলে তিনি রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।


বিকেল ঠিক চারটায় মন্ত্রী মেলা প্রাঙ্গণে উপস্থিত হন তিনি। মেলা পরিদর্শনের সময় তিনি বিভিন্ন প্রকাশনীর স্টল ঘুরে দেখেন এবং সৃজনশীল ও গবেষণামূলক বইয়ের খোঁজখবর নেন। এ সময় তিনি জিয়া পরিষদ কর্তৃক স্থাপিত কেন্দ্রীয় স্টল পরিদর্শন করেন এবং সেখান থেকে বেশ কিছু গবেষণামূলক বই সংগ্রহ করেন।


ব্যক্তিগতভাবে বই পড়তে ভালোবাসেন মন্ত্রী দীপেন দেওয়ান। মেলায় শুধু নিজের জন্যই বই কেনেননি, বরং উপস্থিত অন্যদের মাঝেও বই কিনে উপহার দিয়ে পাঠস্পৃহা জাগিয়ে তোলেন। বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে তাঁর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।


পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, তাঁর সহধর্মিনী মৈত্রী চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আল আমিন এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯