ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

সারাদেশ | মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রতিনিধি।

(৮ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৫:০১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০১ পূর্বাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সৌদি প্রবাসীর স্ত্রী ও তার শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে মহিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার ও তার ভাই মিরাজের বিরুদ্ধে।
শনিবার দুপুরে মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জান্নাতী বেগম (২৫) দুই সন্তানের জননী। তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন। তার শাশুড়ি হাসিনা বেগম (৫০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


হাসপাতালের শয্যায় আহত জান্নাতী বেগম অভিযোগ করে বলেন, প্রায় তিন থেকে চার বছর ধরে প্রতিবেশী সুমন হাওলাদারের সঙ্গে তার শাশুড়ি হাসিনা বেগমের ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠক হলেও সুমন তা মানেননি। তার স্বামী সৌদি আরবে থাকায় তিনি ও তার শাশুড়ি বাড়িতে থাকেন।
তিনি আরও জানান, শনিবার সুমন হাওলাদার ও তার ভাই মিরাজ বিরোধীয় জমি দখল করতে এলে তারা বাধা দেন। এ সময় দুই ভাই তাদের মারধর করেন। চার মাস আগে সিজারের মাধ্যমে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। মারধরের সময় সুমন তার তলপেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।


হাসিনা বেগম বলেন, মারধরের সময় পাশের বাড়ির হাসান পুরো ঘটনা ভিডিও ধারণ করেন। পরে তারা চলে গেলে সুমন ও তার সহযোগীরা হাসানকেও মারধর করে। এছাড়া বিরোধীয় জমিতে থাকা কাঠ ও টিনও নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা সুমন হাওলাদার বলেন, “জমিটি আমার। তারা আমার জমি দখল করে রেখেছে। আমি বাধা দিতে গেলে উল্টো তারা আমাকে মারধর করে। বর্তমানে আমিও হাসপাতালে চিকিৎসাধীন।”
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম