কিশোরগঞ্জ প্রতিনিধি: “নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচির আয়োজন করে তিনটি সংগঠন—সচেতন নাগরিক কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ ও নিরাপদ সড়ক চাই।
এডভোকেট হামিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, এডভোকেট মায়া ভৌমিক, আতিয়া রহমান, শংকরী রানী সাহা, ফিরুজ উদ্দিন ভুঁইয়া ও ফারুকুজ্জামানসহ অন্যান্যরা।
বক্তারা নারী ও কন্যা শিশুর অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং রাজনীতি ও নির্বাচনে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
