‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তাজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন আইরিন রহমান ও সোনিয়া খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, “নারী ও পুরুষ কেউ কারও প্রতিপক্ষ নয়, বরং একজন আরেকজনের পরিপূরক। জীবজগতের ধারাবাহিকতায় নারী ও পুরুষ উভয়েরই সমান ভূমিকা রয়েছে। নারীর সহযোগিতায় পুরুষ বাঁচে, আবার পুরুষের সহযোগিতায় নারীরাও এগিয়ে যায়।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
