ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কারাভোগ শেষে ৯ মাস পর ভারতে ফিরলেন ফাল্গুনী রায়

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৫:৫৮ অপরাহ্ন

banglahour

আন্তর্জাতিক নারী দিবসে দীর্ঘ নয় মাস আইনি জটিলতা শেষে নিজ দেশ ভারতে ফিরেছেন ফাল্গুনী রায়। রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়।


চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের এসআই তুহিন জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর শিংড়ী টেংরা কলোনি গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে ফাল্গুনী রায় গত বছর বৈধ পাসপোর্ট-ভিসায় বাংলাদেশে এসেছিলেন তার প্রথম স্বামী ও সন্তানের সঙ্গে দেখা করতে। কিন্তু পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় প্রথম স্বামীর বাড়িতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হন এবং তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। এ অবস্থায় সেখান থেকে ফিরে যেতে বাধ্য হন তিনি।


পরে ফাল্গুনী রায় ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টা করলে ২০২৫ সালের ৩০ জুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতে পাঠালে আদালত তাকে কারাদণ্ড দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাদণ্ড ভোগ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।


হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার এনামুল হক, ভারতের বিএসএফের গেদে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার, উভয় দেশের সমন্বয়কারী অ্যামেচার রেডিও সোসাইটির সেলিম খান, ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ডিআইবি’র এসআই রাজেন্দ্র কুমার, কাস্টম সুপার আর.কে. যাদব, দর্শনা থানার এসআই আমানত, দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের এসআই তুহিন এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের প্রতিনিধি হেলাল উদ্দীন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯