আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটে বুম বক্স কমিউনিকেশন ও হিউম্যান কেয়ারের উদ্যোগে ‘মাগফিরাত ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। খাদিমনগর এলাকার সুবিধাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুম বক্স কমিউনিকেশন ও হিউম্যান কেয়ারের প্রতিষ্ঠাতা এম. জি. রব্বানী। প্রধান অতিথি ও হিউম্যান কেয়ারের উপদেষ্টা শামা হক চৌধুরী তার বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এতে সমাজ যেমন উপকৃত হবে, তেমনি নারীরাও নিজেদের সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট বয়েজের প্রকাশক সেলিনা চৌধুরী এবং ফেরদৌসী কেকের প্রতিষ্ঠাতা ফেরদৌসী মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বুম বক্স কমিউনিকেশনের সিইও সৈয়দা শারমিন ফাতেমা, সিওও মিলাদ রহমান, সিবিও ইফফাত আরা খান, মাইশাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মেয়েদের সঙ্গে ইফতার ভাগাভাগির পাশাপাশি তাদের কল্যাণ ও উন্নয়ন কামনায় দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতার মাহফিল শেষে ফেরদৌসী কেকের সৌজন্যে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা নারীর অধিকার, মর্যাদা ও অগ্রগতির প্রত্যাশায় একে অপরকে শুভেচ্ছা জানান। ????

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
