ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত, আহত ২

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৮ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ১০:৪৭ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটের কাছে কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু সোহেল (২৭) ও ফারুক হোসেন (২৮) গুরুতর আহত হয়েছেন।


রোববার (৮ মার্চ) রাত প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়ার মরহুম মসলেম উদ্দিনের বড় ছেলে। আহতরা হলেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) এবং রবিউল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৮)। আহতদের রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।


নিহতের ভাই জীবননগর পৌর যুব জামায়াতের আমির আরিফ জোয়ার্দ্দার জানান, আরিফুল ও তার দুই বন্ধু একটি ইফতার মাহফিলে যোগ দিয়ে জীবননগর থেকে উথলীর দিকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে শিয়ালমারী পশুহাটের কাছে কেরু অ্যান্ড কোম্পানির আলুবোঝাই একটি ট্রাক্টর (চুয়াডাঙ্গা ই-০৬-০০১৫) অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি আলমসাধুর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি পড়ে গেলে আরিফুল ইসলামের মাথা ফেটে যায় এবং তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 মোটরসাইকেলের অপর দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।


জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমান জানান, আরিফুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম