ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার যমুনা অয়েল ডিপোর তেল বিতরণে চরম অব্যবস্থাপনা, স্বজনপ্রীতির অভিযোগ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৬ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ৬:২৫ অপরাহ্ন

banglahour

খুলনার যমুনা অয়েল ডিপোর তেল বিতরণে চরম অব্যবস্থাপনা ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে সাধারণ পাম্প মালিকদের পাশ কাটিয়ে প্রভাবশালী ও ‘ভিআইপি’ ব্যক্তিদের তেল দেওয়া হচ্ছে, অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।


খুলনা বিভাগীয় ট্রাংক লোরি মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দু’দিনের মধ্যে সব পাম্প মালিকরা তেল পাবেন। পদ্মা ও মেঘনা অয়েল ডিপোর বিতরণ স্বাভাবিক হলেও যমুনার ক্ষেত্রে তা হচ্ছে না। সাধারণ ব্যবসায়ীরা তেল না পেয়ে গ্রাহকের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছেন।


বিষয়টি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বা প্রশাসনের মাধ্যমে তেল বিতরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেছেন, যমুনা সেলস সেন্টার থেকে তেল বিতরণে বর্তমানে মুখ চিনে বা প্রভাবশালীদের ভিত্তিতে বিশেষ পদ্ধতি (‘ভিআইপি’) ব্যবহার করা হচ্ছে।
যমুনা সেলসের এজিএম আব্দুল বাকির বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, তবে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী বিতরণ ব্যবস্থা এখনও অনিয়মিত অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম