ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় হারানো মোবাইল ফোন ও প্রতারণার অর্থ উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ৮:৪০ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন সেট এবং মোবাইল প্রতারণার মাধ্যমে হাতানো ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
সোমবার (৯ মার্চ) জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। পুলিশ সুপার জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন সময়ে এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে।


তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সাইবার অপরাধও বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় বা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য জনগণকে অনুরোধ করেন।


উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান, এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য কর্মকর্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯