ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেডিকেল টেকনোলজিস্টদের দাবি সংসদে তোলার আশ্বাস এমপি বাবুলের

সারাদেশ | ফয়সাল রাকিব।

(৬ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১২:০০ পূর্বাহ্ন

banglahour

মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের পেশাগত দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।


সোমবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)-এর আয়োজিত ইফতার ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
সভায় বক্তারা মেডিকেল টেকনোলজিস্টদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়ন এবং যুগোপযোগী প্রাইভেট নীতিমালা প্রণয়নের দাবি জানান। তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এ পেশাজীবীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের উদ্যোগ প্রয়োজন।


প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের দাবি যৌক্তিক এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে এ পেশাজীবীদের যথাযথ মূল্যায়ন জরুরি। তিনি তাদের দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন।


সভায় সংগঠনের সাংগঠনিক পদায়নের ঘোষণাও দেওয়া হয়। এতে এস এম ওবায়দুর রহমান সভাপতি হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিমকে সংগঠনের সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।


সংগঠনের সভাপতি এস এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম মিঠু।


এ সময় সংগঠনের সহ-সভাপতি হারুন-অর রশিদ, এম কে পারভেজ, রেজা কামাল, সাংগঠনিক সম্পাদক মলয় বিশ্বাস, যুগ্ম মহাসচিব জিসান হাওলাদার, দপ্তর সম্পাদক ফেরদৌসি শেখসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
শামীম শাহর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় চার শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট অংশগ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম