ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সারাদেশ | মফিজুল ইসলাম রুবেল, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৩:১১ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রান্তিক ও দুস্থ পরিবারের জন্য সরকারের বিশেষ সহায়তা কার্যক্রম ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য সাকি মো. জোনায়েদ আব্দুর রহিম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব মো. খালেদ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মান্নান মো. আবদুল। এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জাহান শারমিন আক্তার এবং পুলিশ সুপার রউফ শাহ্ মো. আব্দুর।


অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক (পিএসসি), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়া উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি) উল্লেখযোগ্য।


সরকারের এই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী মা অথবা পরিবারের নারী প্রধানরা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে (G2P) মাসিক নির্দিষ্ট হারে আর্থিক সহায়তা পাবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড সম্বলিত আধুনিক প্রযুক্তির এই কার্ড ভবিষ্যতে ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।


উপজেলা প্রশাসন জানিয়েছে, এই কর্মসূচির আওতায় উপজেলার কয়েক হাজার নারী-প্রধান ও অসচ্ছল পরিবার সরাসরি উপকৃত হবে। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম