ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় ওয়ার্ড সচিবকে স্বেচ্ছাসেবক দল নেতার মারধরের প্রতিবাদে সিটি কর্পোরেশনে অবস্থান

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৭ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৪:২৩ অপরাহ্ন

banglahour

কুমিল্লা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারকে মারধরের অভিযোগে কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।


সমাবেশে বক্তারা ঘটনাটি নিন্দনীয় বলে মন্তব্য করে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। কর্মকর্তারা অভিযোগ করেছেন, অবৈধভাবে ওয়ারিশ সনদ নেওয়ার জন্য চাপ দেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আবদুল্লাহ। কিন্তু সচিব আবুল বাশার নিয়মবহির্ভূত কাজটি করতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ভিপি আবদুল্লাহ ও তার সহযোগীরা তাকে মারধর করেন।
বক্তারা বলেন, একজন সচিবের ওপর এমন হামলা প্রশাসনের কার্যক্রম বাধাগ্রস্ত করার সাথে সাথে নিন্দনীয়।


পরে সমাবেশে উপস্থিত কর্মকর্তারা সিটি কর্পোরেশন প্রাঙ্গণে বিক্ষোভ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেন। এ ঘটনায় ওয়ার্ড সচিবরা প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।
ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবরা তাদের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম