ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে রাঙ্গামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৬ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৫:২০ অপরাহ্ন

banglahour

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন রাঙ্গামাটির আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি পার্বত্য জেলার তত্ত্বাবধানে মহড়ার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
মহড়ায় ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ পরিস্থিতিতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এতে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, বিধ্বস্ত ভবনে অনুসন্ধানের মাধ্যমে ভিকটিম শনাক্তকরণ, প্রবেশপথ তৈরি করে উদ্ধার তৎপরতা পরিচালনা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ কার্যক্রম বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করা হয়।


মহড়াটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক নিউটন দাস (বিএফএম)-এর তত্ত্বাবধানে পরিচালনা করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম, এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও এতে অংশগ্রহণ করেন।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই ধরনের মহড়া দুর্ঘটনার সময় দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করবে এবং জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম