সুন্দরবন থেকে লোকালয়ে এসে সোহরাব ফরাজী নামের এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে অজগর সাপ। স্থানীয় কিছু লোক সাপটি কে দেখে আঘাত করায় সাপটি বর্তমানে অসুস্থ হয়ে পড়ে। পরে অবশ্য স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের বন সংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।
পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে তিনি অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সিপিজি সদস্য সগির সওদাগর জানান, সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বনবিভাগের মাধ্যমে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
