ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৩০ ফুট গভীরে মাটিচাপা শ্রমিককে জীবিত উদ্ধার, সহায়তা করল ৯৯৯

সারাদেশ | দিনাজপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ১১ মার্চ ২০২৬, বুধবার, ১২:০০ পূর্বাহ্ন

banglahour

দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে পড়ে প্রায় ৩০ ফুট গভীরে চাপা পড়া এক শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কলের মাধ্যমে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।


মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল থানাধীন দক্ষিণ মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে পড়ে দুইজন শ্রমিক মাটিচাপা পড়েছেন। স্থানীয়রা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর শ্রমিক গলা পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে আরও নিচে দেবে যাচ্ছিলেন।


৯৯৯ কলটেকার কনস্টেবল প্রান্ত বিষয়টি তাৎক্ষণিকভাবে কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনকে জানালে উদ্ধার তৎপরতা শুরু হয়। এ সময় সমন্বয়ের দায়িত্ব পালন করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার মো. হানজালাল।


খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে মাটির নিচে চাপা পড়া শ্রমিক মোহাম্মদ আজহারুল ইসলাম (৩৮)-কে জীবিত উদ্ধার করা হয়।


উদ্ধারের পর তাকে দ্রুত চিকিৎসার জন্য কাহারোল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন কাহারোল ফায়ার সার্ভিসের লিডিং অফিসার রেজাউল করিম।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম