ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় ঈদ উপলক্ষে ৯২ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাল

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১১ মার্চ ২০২৬, বুধবার, ১২:৪৯ অপরাহ্ন

banglahour

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় অতিদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ৯২ হাজার ৫টি কার্ডের বিপরীতে ৯২০ দশমিক ০৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।


বাংলাদেশ সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তা ও মানবিক খাদ্য সহায়তা কর্মসূচি ভিজিএফের মাধ্যমে গ্রামীণ ও শহরাঞ্চলের দরিদ্র, হতদরিদ্র এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলা ও ৪টি পৌরসভার উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হবে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি ভিজিএফ কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। ১০ মার্চ থেকে চাল বিতরণ শুরু হয়ে ১২ মার্চের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করা হবে।
চুয়াডাঙ্গা জেলা ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশফাকুর রহমান জানান, জেলার সদর উপজেলায় ১৮ হাজার ১২১টি কার্ডের বিপরীতে ১৮১ দশমিক ২১০ মেট্রিক টন, আলমডাঙ্গা উপজেলায় ২৬ হাজার ২৪৩টি কার্ডের বিপরীতে ২৬২ দশমিক ৪৩০ মেট্রিক টন, দামুড়হুদা উপজেলায় ১৯ হাজার ২৯৯টি কার্ডের বিপরীতে ১৯২ দশমিক ৯৯০ মেট্রিক টন এবং জীবননগর উপজেলায় ১২ হাজার ৯২২টি কার্ডের বিপরীতে ১২৯ দশমিক ২২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।


এ ছাড়া চুয়াডাঙ্গা পৌরসভায় ৪ হাজার ৬২৫টি কার্ডের বিপরীতে ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন, আলমডাঙ্গা পৌরসভায় ৪ হাজার ৬২৫টি কার্ডের বিপরীতে ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন, দর্শনা পৌরসভায় ৩ হাজার ৮৫টি কার্ডের বিপরীতে ৩০ দশমিক ৮৫০ মেট্রিক টন এবং জীবননগর পৌরসভায় ৩ হাজার ৮৫টি কার্ডের বিপরীতে ৩০ দশমিক ৮১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
তিনি আরও জানান, প্রত্যেক ভিজিএফ কার্ডধারী পরিবারকে ১০ কেজি হারে চাল দেওয়া হবে এবং এতে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম