ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৭ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১২:৫৯ অপরাহ্ন

banglahour

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তালিকাভুক্ত পাটচাষিদের প্রশিক্ষণ এবং বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জিল্লুর রহমান এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ।
এ সময় কটিয়াদী ব্লক কর্মকর্তা মইনুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু নাঈম বাবুল, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি অফিসের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়া জানান, উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ২২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি পাটবীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম