ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ৩ জনের কারাদণ্ড

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৪ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫৮ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি ও ১ সেবনকারীসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক এ রায় দেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সকালে ভৈরব টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী রুমি বেগম (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাইদ্দা চান্দুরা গ্রামের সেলিম ওরফে জনির স্ত্রী শোভা বেগম (২২) কে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


পরে আরেক অভিযানে ভৈরবের পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে মানিকদী পূর্বকান্দা গ্রামের সুলতান মিয়ার ছেলে সেন্টু মিয়া (২৫), জজ মিয়ার মেয়ে মনোয়ারা বেগম এবং সোহাগ মিয়ার স্ত্রী রুজিনা বেগম (৩৮) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।


ভ্রাম্যমাণ আদালত মনোয়ারা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড, রুজিনা বেগমকে ৬ মাসের কারাদণ্ড এবং সেন্টু মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।


অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন ও পরিদর্শক চন্দন গোপাল সুর উপস্থিত ছিলেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯