ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা: নারীর দুই হাত ভাঙার অভিযোগ

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৭ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৫:৪১ অপরাহ্ন

banglahour

কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে এক নারীর উপর হামলার অভিযোগ উঠেছে। এতে মোসাঃ নার্গিস বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন এবং তার দুই হাত ভেঙে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর ধরে নার্গিস বেগম ও তার পরিবার ওয়াপদার পাশে একটি খাস জমিতে বসতঘর নির্মাণ করে বসবাস করছিলেন। অভিযোগ, সম্প্রতি স্থানীয় বিএনপি ইউপি সদস্য ও যুবদল নেতা সোহেল হাওলাদার ও যুবদল প্রচার সম্পাদক আল-আমিন জমি দখলের উদ্দেশ্যে পরিবারটিকে বসতভিটা ছাড়তে চাপ দিয়ে আসছিলেন।


মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সোহেল ও আল-আমিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে নার্গিস বেগম, সাজেদা বেগম (৫০) ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সানজিদা (১১) কে মারধর করে গুরুতর জখম করে। হামলাকারীরা ভিডিওধারণ রোধের জন্য তাদের মোবাইলও ছিনিয়ে নেয়।


গুরুতর আহত নার্গিস বেগমকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতরা বর্তমানে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


অভিযুক্ত ইউপি সদস্য সোহেল হাওলাদার দাবি করেছেন, “আমি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। আমার নেতৃত্বে কেউ সেখানে যায়নি।” মহিপুর থানার ওসি মহাব্বত খান জানান, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম