ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পতেঙ্গায় র‍্যাবের অভিযানে ৫ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৫

সারাদেশ | ডেস্ক রিপোর্ট।

(৭ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৩ অপরাহ্ন

banglahour

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।


র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর দিকে বিপুল পরিমাণ মাদক নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।


বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের সামনে কর্ণফুলী নদীর পাড়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলো— মো. ইমরান (২১), পিতা আলী জোহার, পূর্ব বাকলিয়া, চট্টগ্রাম; মো. আনিস (২৯), পিতা আব্দুল মান্নান ওরফে বাচন মিয়া, পূর্ব গহিরা, আনোয়ারা, চট্টগ্রাম; মো. মনির হোসেন (৪৫), পিতা মৃত কানু মিয়া, ভাঙ্গারা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া; মো. আলী (৪৭), পিতা মৃত আব্দুর রহমান, করুশকুল, আনোয়ারা, চট্টগ্রাম এবং মো. রুবেল (২৭), পিতা মাহে আলম, চর কলাকুপা, রামগতি, লক্ষ্মীপুর।


পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে বাল্কহেডের ইঞ্জিন রুমে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের ড্রামে রাখা ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম