ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঞ্ছারামপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ | মফিজুল ইসলাম রুবেল, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, ১০:১৬ অপরাহ্ন

banglahour

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ২০ জন প্রতিযোগী পবিত্র কোরআন তেলাওয়াত করেন। বিচারকমণ্ডলী তাজবীদ, মাখরাজ ও তেলাওয়াতের সৌন্দর্যের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করে সেরা তিনজনকে নির্বাচিত করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিন, ইসলামি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়া এবং বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকারকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও সম্মাননা পুরস্কার দেওয়া হয়।


আয়োজকরা জানান, সমাজে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং তরুণদের কোরআনের প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম