ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদে যাত্রা নির্বিঘ্ন ও যানজট নিরসনে ভৈরবে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৬ অপরাহ্ন

banglahour

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও মহাসড়কের যানজট নিরসনে ভৈরবে হাইওয়ে পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ভৈরব হাইওয়ে থানা চত্বরে এ সভার আয়োজন করা হয়। ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন) হাবিবুর রহমান খান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ হয় সে লক্ষ্যে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। মহাসড়কে যানজট নিরসনে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জোনের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
এ সময় আরও বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেলুর  রহমান এবং নিসচা ভৈরব উপজেলা শাখার সভাপতি মোঃ আলাল উদ্দিন প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম