ঢাকার নবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সাবেক নেতার বিরুদ্ধে গোপনে ইফতার বিতরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিঠুন শীল, যিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মিঠুন শীলের উদ্যোগে তৃণমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। তবে এ কার্যক্রম প্রকাশ্যে না করে নবাবগঞ্জের বিভিন্ন স্থানে গোপনে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া এলাকাবাসীর দাবি, তিনি বিভিন্ন সময় নিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমেও সম্পৃক্ত থাকার চেষ্টা করছেন।
অভিযোগের বিষয়ে মিঠুন শীলের বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার কারণে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
