ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না, জুন-জুলাই পর্যন্ত মজুদ রয়েছে:

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৮ মার্চ ২০২৬, বুধবার, ৬:৪৪ অপরাহ্ন

banglahour

বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রী আমিনুর রশীদ। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের খাদ্য মজুদ রয়েছে এবং আমদানির চেয়ে দেশীয় উৎপাদনই বেশি।

বুধবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়বে। তবে এতে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। আমরা যে পরিমাণ খাদ্য আমদানি করি, তার চেয়ে বেশি উৎপাদন করি। ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন আরও বাড়াতে সহায়ক হবে।

তিনি আরও জানান, বিদেশ থেকে আমদানিকৃত চালের গুণগত মান যাচাই-বাছাই ছাড়া তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে না। এ জন্য চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম