ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদাণ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৮ মার্চ ২০২৬, বুধবার, ৭:১১ অপরাহ্ন

banglahour


বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে। বুধবার দুপুরে মোংলার ডাকবাংলোতে নৌবাহিনী ও জেলা প্রশাসন প্রদত্ত এ সহায়তার টাকা নিহতদের পরিবারের হাতে তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

নৌবাহিনীর পক্ষ থেকে নিহত প্রত্যেকজন বাবদ তাদের পরিবারকে ১ লাখ টাকা করে দেয়া হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোংলার ৯ জনের পরিবারকে দেয়া হয়েছে মোট ২ লাখ ৪০ হাজার টাকা। অপরদিকে জেলা প্রশাসন থেকে রামপালের মাইক্রোবাস চালকের পরিবারকে দেয়া হয়েছে ৫০ হাজার টাকা।

 

এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল একেএম জাকির হোসাইন, মোংলা দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ জুবায়ের শাহীন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

বুধবার মোংলার ৯ জন ও রামপালের ১ জনের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে। আর বৃহস্পতিবার খুলনার কয়রার ৪ জনের পরিবারের কাছে নগদ সহায়তা প্রদাণ করা হবে।

 

উল্লেখ্য, গত ১২ মার্চ মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় খুলনাগামী নৌবাহিনীর বাস ও মোংলাগামী মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়। এরমধ্যে ছিলো মোংলার বিএনপি নেতা আঃ রাজ্জাক পরিবারের ৯ জন, তার নতুন পুত্রবধূরসহ তাদের পরিবারের ৪ জন এবং মাইক্রোচালক ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম