ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীর রতনদিয়া বাজারে মোবাইল কোর্টের অভিযান দুই মাংস ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৮ মার্চ ২০২৬, বুধবার, ১০:১২ অপরাহ্ন

banglahour

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে আলম কসাই ও বাবলু কসাই নামে দুই  মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট।

আজ ১৮ই মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন রতনদিয়া বাজারের মাংস বাজারে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট পরিচালনা করেন।


এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ধারা ৩৮ অনুযায়ী দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, রতনদিয়া বাজারের মাংস বাজারে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ধারা ৩৮ অনুযায়ী দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকায় মাংস ব্যবসায়ী আলম কসাইকে ৫ হাজার টাকা ও মাংস ব্যবসায়ী বাবলু কসাইকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম