ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২:০৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ভৈরবে যুব বাংলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) পৌর শহরের কমলপুর এলাকায় ভৈরব প্যালেস নামে পার্টি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কমলপুর পূর্বপাড়া যুব বাংলা ক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব বাংলা ক্লাবের উপদেষ্টা জুবায়ের আল মাহমুদ আফজাল, বাচ্চু মিয়া, মতি মিয়া, বাছির মিয়া, তিতু মিয়া, আওয়াল মিয়া, কবীর মিয়া, ছানা মিয়া, পাপ্পু আহমেদ, সহ-সভাপতি শিপন মিয়া, বিজয় মিয়া, শাওন মিয়া ও সজিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, কোষাধ্যক্ষ রবিন মিয়া প্রমুখ।

এ ছাড়াও এলাকার অতিথি হিসেবে উপস্থিত মোঃ জহিরুল ইসলাম ও মোঃ সুমন মিয়া, জালাল আহমেদ, মহরম আলী। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাজি আমজাদ আলি ওয়াক্‌ফ স্টেট জামে মসজিদ ইমাম মো. রইছ উদ্দিন।

ইফতার মাহফিলে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা যুব ক্লাবের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করা আহ্বান জানান। যুবকদের মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় উৎসাহ গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন খেলার টুর্নামেন্টের আয়োজন করা দিক নির্দেশনা দেন বক্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম