রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনগণের কল্যাণই আমাদের লক্ষ্য।
অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ৃথ) এর আয়োজনে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এসব কথা বলেন।
জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথের সাধারন সম্পাদক রুপম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল একরামুল রাহাত, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা বিএনপি নেতা শ্বাসত চাকমা রিংকু, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, ইয়ুথের উপদেষ্টা মো: নুরুজ্জামান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: রবিউল আলম রবি, ইয়ুথের উপদেষ্টা ফজলুল ইসলাম প্রমুখ।
পার্বত্য মন্ত্রী বলেন, সমাজের সুবিধা বঞ্চিত শিশুসহ সকল মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শুধু সরকারের উপর নির্ভরশীল না থেকে সমাজের বঞ্চিত মানুষের জন্য সকলকেই এগিয়ে আসতে হবে।
পার্বত্য মন্ত্রী আরো বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ আমারই প্রতিষ্ঠান। এই সংগঠনটি দীর্ঘ বছর ধরে সুবিধা বঞ্চিত শিশুদের কল্যানে কাজ করে আসছে। সুবিধা বঞ্চিত শিশুদের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি ইয়ুথের সামাজিক কার্যক্রম এগিয়ে নিতে ভবিষ্যতে ট্রাস্ট গঠনে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস ব্যক্ত করেন। তিনি মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরসহ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সামাজিক উৎসব সকলের জন্য আনন্দময় হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে শিশুদের মেহেদী রঙে তাদের হাত রাঙিয়ে দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
