ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবান শহরে মা-মেয়ের লাশ উদ্ধার

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৪:০২ অপরাহ্ন

banglahour

বান্দরবান শহরের মেঘলা এলাকা থেকে পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন রমেসিং মার্মা (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাদের বাড়ি মেঘলার কানা পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। 

পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।


স্থানীয়দের ধারণা, পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, “মেঘলা এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম