ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৭ গ্রামের ১০ হাজার মানুষের আগাম ঈদ উদযাপন মনিরুল ইসলাম

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(২ মাস আগে) ২০ মার্চ ২০২৬, শুক্রবার, ১:০৩ অপরাহ্ন

banglahour

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ৭ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন।


শুক্রবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া ও বালিয়াতলী গ্রামেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে।


ঈদ উপলক্ষে সকাল থেকেই এসব গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন পোশাক পরে ঈদের আনন্দে মেতে উঠেছে শিশুরা। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।


স্থানীয়ভাবে তারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। জানা গেছে, প্রায় ২০০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯