"চলো কাজ করি দেশ ও দেশের মানুষের জন্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে গরীব, দুঃখী অবহেলিত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
দুপুরে জামালপুরের নান্দিনা পলাশতলা এলাকায় পলাশতলা আলোর পথে সমাজ কল্যাণ নামে একটি সংগঠন এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ সেবক মীর আব্দুল মোহাইমেন, সংগঠনটির সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক রুবেল শাহ, সদস্য বিপুল, ফারুক শাহ, হেলাল শাহ, শাকিল শাহ, নয়ন আকন্দ,নিশাত শাহ, আসাদুল ও বিদুৎ শাহ উপস্থিত ছিলেন ।
এসময় দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেয়াজ, চিনি, সেমাই, সাবান, দুধ,আলোসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
