ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এতিম শিশুদের হাতে মেহেদী রাঙালো ‘সাহায্যের ডাকপিয়ন’

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৫ মাস আগে) ২০ মার্চ ২০২৬, শুক্রবার, ৬:০৭ অপরাহ্ন

banglahour

প্রতিবছরের মতো এবারও ময়মনসিংহের সরকারি শিশু পরিবার (বালিকা)-এর এতিম শিশুদের হাতে মেহেদী রাঙানো ও তাদের সঙ্গে ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাহায্যের ডাকপিয়ন’।


শুক্রবার সকালে নগরীর আকুয়া এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবার বালিকায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসিবুল বান্না রিয়াদ, সদস্য নাসরিন হোসেন সামান্তা, নাফিসা সুলতানা সানজানা, লামিয়া জামান, সুরাইয়া ইসলাম মিম, কাজী মুহাম্মদ ইব্রাহিমসহ অনেকে।
আয়োজনে শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয় এবং পরে সবাই একসঙ্গে ইফতার করেন। এ সময় সরকারি শিশু পরিবার বালিকার কর্মকর্তা নাজনীন নাহারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, প্রায় এক দশক ধরে সংগঠনটি এ ধরনের আয়োজন করে আসছে। পাশাপাশি তারা ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সময়ে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে।


তারা আরও বলেন, এই আয়োজন সংগঠনের সদস্যদের মানসিক প্রশান্তি দেয়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম