সিলেট নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহে লক্ষাধিক মানুষের অংশগ্রহনে ঈদ জামাত অনুষ্টিত হয়েছে। সকাল সাড়ে ৮ টায় এ জামাত অনুষ্টিত হয়।
এতে ঈদের নামাজ আদায় করেন পাট, বস্ত্র ও বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সিলেট সিটির প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।
ঈদের জামাতের ইমামতি করেন বরুনার পীর সাহেব হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক।
এদিকে ঈদের জামায়াত আদায় করে দুই মন্ত্রী দেশ ও উম্মার জন্য জনগনের কাছে দোয়া চান। একই সঙ্গে বাংলাদেশের স্থিতিশীলতা তারা কামনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
