চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে দ্রুতগতির মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২১ মার্চ) দুপুরের পর।
নিহত সুরুজ আলী (১৯) শহরের ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে।
আহতরা হলেন মোটরসাইকেলের আরোহী হৃদয় হোসেন (ইমন হোসেনের ছেলে, শ্মশানপাড়া) এবং বাইসাইকেল চালক ইন্তাদুল (পৌর এলাকার হাজরাহাটীর পটলা পীরের ছেলে)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুরুজ আলীর মৃত্যু হয়।
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজন হতাহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
