ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ২১ মার্চ ২০২৬, শনিবার, ৮:১০ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের তারাকান্দায় মোটরসাইকেল ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন।

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন বান্ডারী মোড় এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মোটরসাইকেল আরোহী নেত্রকোনার পূর্বধলার কাপাসিয়া গ্রামের আ আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৬), তিনি ঘটনাস্থলেই মারা যান।

অপর নিহত ময়মনসিংহ সদরের বাউন্ডারী রোড এলাকার গোলাম মাওলার ৮ বছরের মেয়ে রিদি আক্তার। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ ও নেত্রকোনা সড়কের খিচা নামক এলাকায় পূর্বধলা থেকে ময়মনসিংহগামী সিএনজি'র সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই মো. সবুজ মিয়া জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল ও সিএনজি থানা হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম