ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহী নিহত

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৭ মাস আগে) ২২ মার্চ ২০২৬, রবিবার, ৫:০০ অপরাহ্ন

banglahour


২২ মার্চ,এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুরগী বাহী পিক-আপের চাপায় ২ আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো কুলিয়ারচরের দাড়িয়া কান্দী গ্রামের আঃ হাই রিপনের পুত্র জাকির হোসেন (১৮) ও একই গ্রামের ছাবির হোসেন ভূইয়ার পুত্র  বিজয়  (১৮)।  পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায়, আজ রোববার বেলা ৩ টার দিকে ভৈরব - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল যোগে নিহত ২ কিশোর কুলিয়ারচর থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল । কিন্ত দাড়িয়া কান্দি বাজারের কাছাকাছি পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ২ আরোহী সড়কের উপর ছিটকে পড়ে। এ সময় কিশোরগঞ্জ গামী মুরগী বাহী একটি পিকআপ তাদের আরোহীদের উপর দিয়ে চলে যায় । এতে ঘটনাস্থলেই ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। 
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুরগী বাহী গাড়ীটি আটক করা সম্ভব হয়নি । মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম