ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উন্নয়ন তৎপরতায় মাঠে এমপি তাহসিনা রুশদীর লুনা, জনসম্পৃক্ততায় ব্যস্ত দিন

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ মাস আগে) ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৫:০৮ অপরাহ্ন

banglahour

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার। মানুষের জীবনমানের পরিবর্তনই রাজনীতির মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলা হবে।


মঙ্গলবার দিনব্যাপী বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন, উদ্বোধন এবং ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।


দিনের শুরুতে তিনি ওসমানীনগরের তাজপুর ও গোয়ালা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাজারসংলগ্ন খাল পরিদর্শন করেন। পরে ছাত্রদল নেতা আবিরের বাড়িতে গিয়ে তার অসুস্থ পিতার খোঁজখবর নেন।
এরপর উসমানপুর ইউনিয়নের রাউথখাই-চান্দাইরপাড়া সড়ক পরিদর্শন করেন এবং যুক্তরাজ্য বিএনপি নেতা ইরা মিয়ার বাড়িতে আয়োজিত এক সভায় অংশ নেন। সেখানে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিকালে দৌলতপুর ইউনিয়নের ছালিয়া রোড থেকে চৈতননগর হয়ে লামা টুকের বাজার সংযোগ সড়কের মাটি ভরাট কাজ শেষে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লুনা বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। রাস্তা-ঘাটের উন্নয়ন হলে কৃষি, ব্যবসা ও শিক্ষা—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে।


অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা আবু তাহের মিছবাহ ও মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাছুম আহমদ।


পরে এমপি লুনা দৌলতপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, “বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে সম্প্রীতি। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।


দিনের শেষভাগে তিনি রামপাশা ইউনিয়নে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং রামপাশা বাজারে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম